প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ‘পিএম-দক্ষ’ প্রকল্প বাস্তবায়নে চরম গাফিলতি ও ব্যর্থতার অভিযোগ তুলেছে কংগ্রেস। বুধবার দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে প্রকল্পটির যাত্রা শুরু হলেও বাস্তবে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
রমেশ আরও অভিযোগ করেন, প্রকল্পের বাস্তবায়নে গুরুতর ত্রুটি রয়েছে এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে এবং এখন তাদের ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে।

