দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা হ্রাস পেয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন দর আজ শুক্রবারও বলবৎ রয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকায় কেনাবেচা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেই সময় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ৯ অক্টোবর ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা করা হয়েছিল।

