পর্যটন করপোরেশনের বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ

ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই)-এ বিভিন্ন মেয়াদে ডিপ্লোমা ও পেশাদার কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। রাজধানীর মহাখালীর মহাখালী বীর উত্তম এ কে খন্দকার রোডের এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে পাঁচটি ভিন্ন কোর্সে ভর্তি হওয়া যাবে। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে পরিচালিত এই কোর্সে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (www.nhtti.gov.bd/admission) অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। পর্যটন ও সেবা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এসব কোর্স করানো হবে। বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ।

‘ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট’ (ডিএইচএম-৪১ ও ৪২) কোর্সের মেয়াদ দুই বছর এবং এতে মোট ফি ২ লাখ ১০ হাজার টাকা, যা চারটি সমান কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হয়। একই শিক্ষাগত যোগ্যতা ও এক লাখ টাকা ফির ‘ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ (ডিটিএইচএম-০৯) কোর্সের মেয়াদ এক বছর। এই দুই কোর্সের জন্য আবেদনের শেষ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হওয়া প্রয়োজন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সে এয়ারলাইনস টিকিট বুকিং সফটওয়্যার ব্যবহারের বিশেষ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকে।

এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য রয়েছে এক বছর মেয়াদি ‘প্রফেশনাল বেকিং কোর্স’ (পিবিসি-১১), যা শুক্র ও শনিবার পরিচালিত হয়। এছাড়া এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন কালিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ (ডিসিসিএম-১৯ ও ২০-শেফ ট্রেনিং) কোর্সে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, যার ক্লাসও শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়। এই কোর্সে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। এক বছর মেয়াদি ‘প্রফেশনাল শেফ কোর্স’ (পিসিসি-৩৯ ও ৪০)-এর জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর ধরা হয়েছে। কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পাঠ্যসূচি আইএলও ও ইউএনডিপি বিশেষজ্ঞদের সহায়তায় প্রণীত এবং অভিজ্ঞ জাতীয় প্রশিক্ষকদের মাধ্যমে পরিচালিত হয়। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৩ জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি মহাখালীর দাপ্তরিক ঠিকানায় যোগাযোগ করা যাবে। এছাড়া ০১৯৯১১৩৯০১১ নম্বরে কল করে বা [email protected] ই-মেইলে যোগাযোগের মাধ্যমে সহায়তা নেওয়া যাবে। ভর্তিসংক্রান্ত তথ্য ও যেকোনো সহায়তার জন্য আবেদনকারীদের রাজধানীর ৮৩–৮৮, বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা–১২১২ ঠিকানায় দাপ্তরিকভাবে অথবা ০১৯৯১১৩৯০১১ ও ই–মেইল ([email protected] ) ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানানো হ। পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা।