ইরান থেকে বিশেষজ্ঞ প্রত্যাহারের খবর নাকচ রাশিয়ার

তেহরানে অবস্থিত রুশ দূতাবাস এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে তাদের কূটনীতিক কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে সেখানে স্বাভাবিক কর্মযজ্ঞ চলছে বলে দাবি করেছে দূতাবাস। এই সংক্রান্ত সব তথ্যকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন বা ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই এই খবরটি সামনে আসে। বুশেহর হলো ইরানের একমাত্র সচল পারমাণবিক স্থাপনা, যা অতীতেও বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত জুলাই মাসে স্যাটেলাইট চিত্রে এই স্থাপনার ভেতর ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।