স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

Published: নভেম্বর 16, 2026, 5:05 পূর্বাহ্ন

তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক আনুষ্ঠানিক নোটিসের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বর্তমানে তা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। এতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

মজুরি বোর্ডের এই গুরুত্বপূর্ণ সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামো প্রস্তাব করার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। ওই দিন মালিকপক্ষ কোনো প্রস্তাব উপস্থাপন করতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় সোমবারের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল এবং বিজিএমইএ এ বিষয়ে প্রস্তুতিও নিয়েছিল। এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়।

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক খাতে চলমান অস্থিরতার প্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এরপর ৪ নভেম্বরের প্রথম সভায় ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা কাজে ফেরেন। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাক শ্রমিকদের মজুরি ঘোষণা করা হয়েছিল, যা একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। তৎকালীন সময়ে ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে মজুরি ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল, যা ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

বর্তমান শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী, পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা এখন দ্রুত সময়ের মধ্যে নতুন কাঠামো নির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।