দেশজুড়ে অনুভূত ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে মুক্তি মিলতে পারে দ্রুতই। বুধবার (২৮ অক্টোবর) এক ফেসবুক পোস্টে ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত থেকেই দেশ থেকে ভ্যাপসা গরম বিদায় নিতে শুরু করবে। ‘আমি ভ্যাপসা গরম বলছিলাম, আমি আগামীকাল ২৯ অক্টোবর রাত থেকে তোমাদের দেশ থেকে বিদায় নেব ভাবছি। তাদের পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।
তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠানের ভাষ্যমতে, বিদায়ের এক সপ্তাহের মধ্যেই গরমের প্রভাব পুরোপুরি কেটে যাবে বলে আশা করা হচ্ছে। তবে নভেম্বরের দিনে কিছুটা উষ্ণতা বজায় থাকতে পারে। এছাড়া আজ রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আমি বিদায়ের ১ সপ্তাহের ভেতরে তোমাদের দেশ থেকে আমার প্রভাব এই বছরের মতো বিদায় নেবে আশাকরি, তারপরও নভেম্বরে দিনে কিছুটা আমার প্রভাব থাকবে।
অক্টোবরের শেষ সপ্তাহেও ভাদ্র মাসের মতো তীব্র ভ্যাপসা গরমের কবলে পড়েছে জনজীবন। বুধবার দিনের বাকি সময়ে দেশের অধিকাংশ এলাকার আকাশ এমন মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে ওয়েদার অবজারভেশন টিম।








