মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে এবার ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের দাবি, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণেই তৎকালীন আওয়ামী লীগ সরকার মানিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।
গত ২৪ অক্টোবর মানিকের মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া ও দাফন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করার পর এবার এ বিষয়ে কঠোর অবস্থান নিলেন স্থানীয় দুই বীর মুক্তিযোদ্ধা।








