শত্রুর রাডার ধ্বংস করবে ইরানের হরমুজ ক্ষেপণাস্ত্র

Published: November 10, 2026, 6:45 am

ইরানি প্রকৌশলীরা যুদ্ধের ময়দানের আধুনিক চাহিদা মাথায় রেখে নতুন ধারার ক্ষেপণাস্ত্র তৈরি করছেন। এর মধ্যে বিশেষ প্রযুক্তি সম্পন্ন ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্রটি মূলত শত্রুপক্ষের রাডার ব্যবস্থাকে নিষ্ক্রিয় বা ধ্বংস করার লক্ষ্যেই নকশা করা হয়েছে। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালি এ তথ্য জানিয়েছেন।

ফারস নিউজের তথ্যানুযায়ী, বিলালি ব্যাখ্যা করেন যে, এই ক্ষেপণাস্ত্রটি রাডার থেকে নির্গত সংকেত শনাক্ত করতে পারে। সেই সংকেত অনুসরণ করেই এটি শত্রুর রাডার সরঞ্জাম লক্ষ্য করে নিখুঁতভাবে আঘাত হানে। তিনি জানান, ইরানি বিশেষজ্ঞরা রাডার থেকে আসা সিগন্যাল ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করার প্রযুক্তিগত সক্ষমতায় অনেক এগিয়েছে।

বিলালির মতে, এই প্রযুক্তি উন্নয়ন প্রমাণ করে যে ইরান এখন আর কেবল অন্য অস্ত্রের অনুকরণ করছে না। তারা নিজস্ব বুদ্ধিমত্তায় যুদ্ধক্ষেত্রের প্রয়োজন বুঝে সম্পূর্ণ নতুন নকশার ক্ষেপণাস্ত্র তৈরি ও উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে। বিলালি আরও জানান, এই ধরনের প্রযুক্তির উন্নয়ন প্রমাণ করে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প বিদ্যমান অস্ত্রগুলোর কপি তৈরির পর্যায় অতিক্রম করেছে এবং এখন তারা যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে নতুন ক্ষেপণাস্ত্র নকশা ও উৎপাদ।