বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য চেয়ে আইনি পরামর্শকদের আবেদনের পর থেকেই ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’ বিষয়টি সামনে এসেছে। সরকার বারবার দাবি করছে যে, শেখ হাসিনাকে কেবল এই চুক্তির আইনি কাঠামোর মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব। শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে বাংলাদেশ সরকারের দিক থেকে ‘শুধুমাত্র প্রত্যর্পণ’ এর কথা বলায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে। শেখ হাসিনার সমর্থকরা অনেকেই চুক্তির ৬ নম্বর ধারাটিকে সামনে নিয়ে এসেছেন।
এর আগে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল।
তবে ভারত বরাবরই এই ইস্যুতে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে আসছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পুনরায় স্পষ্ট করেছেন যে, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণভাবে আইন ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। আইন অনুযায়ীই সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা ও প্রয়োজনীয় প্রমাণাদি পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
ভারতের সঙ্গে বাংলাদেশের এই বন্দি প্রত্যর্পণ চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে। মূলত পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার লক্ষ্যে ১৯৭৪ সালের ‘বন্দি প্রত্যর্পণ আইন’ অনুযায়ী এই চুক্তি কার্যকর করা হয়েছে। এরপর ২০১৬ সালে চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করা হয়, যেখানে বলা হয়েছে—অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে আর কোনো নতুন সাক্ষ্যপ্রমাণ দিতে হবে না, কেবল সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই চলবে।
ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, প্রত্যর্পণ সম্ভব কি না, তা মূলত চুক্তির শর্তাবলির ওপরই নির্ভর করছে। একদিকে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের দাবি, অন্যদিকে ভারতের আইনি প্রক্রিয়ার অবস্থানের মধ্যে চুক্তির ধারাগুলোই এখন বড় আলোচনার বিষয়। তিনি মনে করেন, আইনি জটিলতার কারণে এটি ভারতের জন্য সহজ হবে না, যদিও শেখ হাসিনা নিজেও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
চুক্তির দুই নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের তালিকা দেওয়া হয়েছে। এর অধীনে অন্তত এক বছর মেয়াদের কারাদণ্ডযোগ্য যেকোনো অপরাধকে প্রত্যর্পণযোগ্য হিসেবে ধরা হয়। এমনকি কর বা রাজস্ব সংক্রান্ত আর্থিক অপরাধও এর অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়া অপরাধ সংঘটনের চেষ্টা বা তাতে সহায়তার ক্ষেত্রেও এই চুক্তি প্রযোজ্য। চুক্তির তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো অপরাধের আংশিক বা পূর্ণাঙ্গ ঘটনা অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলে সেটিকেও প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এতে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝাবে, যা উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়। তৃতীয়ত, কোনো অপরাধ উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী শাস্তিযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচ্য হবে না যে, উভয় রাষ্ট্রের আইন অপরাধটি সংঘটনকারী কাজ বা কাজ থেকে বিরত থাকাকে একই শ্রেণির অপরাধ হিসেবে চিহ্নিত করেছে কি না কিংবা অপরাধটির। কিংবা যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেই অপরাধের তুচ্ছ বা লঘু প্রকৃতি বা কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পলাতক হওয়ার পর, ক্ষেত্রমত, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং তার।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চুক্তির ছয় নম্বর ধারা, যা ‘রাজনৈতিক চরিত্রের অপরাধের ব্যতিক্রম’ হিসেবে পরিচিত।
শেখ হাসিনার সমর্থকদের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক প্রকৃতির, যা এই ধারার আওতায় প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ দেয়। তবে চুক্তিতেই উল্লেখ রয়েছে যে, হত্যা, নরহত্যা বা গুরুতর বিস্ফোরণের মতো অপরাধের ক্ষেত্রে এই রাজনৈতিক ছাড় পাওয়া যাবে না। কোনো ব্যক্তির জীবন বিপন্ন করা, জিম্মি করা, অপহরণ কিংবা আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারের মতো অপরাধগুলো কোনোভাবেই রাজনৈতিক বলে গণ্য হবে না। এই তালিকায় আরও রয়েছে- এমন বিস্ফোরণ ঘটানো, যা মানুষের জীবন বিপন্ন করতে পারে অথবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধন করতে পারে, কোনো ব্যক্তির নিজের দ্বারা অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করা কিংবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরক। রাখা, নিজেকে বা অন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার বা আটক করা প্রতিরোধ বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্র ব্যবহার করা। এ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তিকে যেসব কারণে প্রত্যর্পণ করা যাবে না তার মধ্যে আছে- সংশ্লিষ্ট ব্যক্তি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে।
চুক্তির আট অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের নির্দিষ্ট ভিত্তি বা কারণগুলো বিশদভাবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে কোনো ব্যক্তির প্রত্যর্পণ মঞ্জুর করা যাবে কি না, তা যাচাই করার আইনগত সুযোগ উভয় রাষ্ট্রের হাতেই সংরক্ষিত থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ বা গ্রেফতারি পরোয়ানা থাকলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না; বরং এটি একটি দীর্ঘ ও জটিল বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে পরে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। চুক্তির ৮ অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ভিত্তিসমূহ বলা হয়েছে।
অতীতে এই চুক্তির আওতায় বাংলাদেশ অনুপ চেটিয়াকে এবং ভারত নারায়ণগঞ্জের সাত হত্যার আলোচিত আসামি নুর হোসেনকে হস্তান্তর করেছিল। বর্তমানে শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার একই পথ অনুসরণ করতে চাইছে। এখন দেখার বিষয়, আইনি যাচাই-বাছাই ও চুক্তির শর্তাবলি পর্যালোচনার পর ভারত সরকার কী পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড।







