মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সোহেল (৩৬) নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। বিস্ফোরণে আহত অপরজনের নাম এখনও জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে জানান, দুটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ব্যক্তির মাথায় আঘাত লেগেছে বলে তিনি উল্লেখ করেন।







