মেয়ের জন্মদিনে টেস্ট সেঞ্চুরিতে বিশেষ বার্তা লিটন দাসের

Published: নভেম্বর 16, 2026, 9:05 পূর্বাহ্ন

গতকালই সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন লিটন দাস। মাত্র ৮ রান দূরে থাকতে দিনের খেলা শেষ হওয়ায় তাকে আজ সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে নতুন দিনে মাঠে নেমেই দ্রুত তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান এই ব্যাটার। দিনের শুরুতে মাত্র ২০ মিনিট ব্যাটিং করেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন তিনি। মার্কো ইয়ানসেনের বলে স্কয়ার লেগ দিয়ে দারুণ এক ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন লিটন। ৮ রানের অপেক্ষায় ছিলেন লিটন দাস। সে রানটুকু পেতে তার সময় লাগল মোটে ২০ মিনিট। ৯৮ থেকে মার্কো ইয়ানসেনকে এক ছক্কা হাঁকিয়েছেন স্কয়ার লেগ দিয়ে। সেটা গিয়ে বাউন্ডারিতে আছড়ে পড়তেই টেস্টের অষ্টম সেঞ্চুরিটার দেখা পেয়ে যান তিনি।

আজকের দিনটি লিটনের ব্যক্তিগত জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি তার মেয়ে আনায়রার জন্মদিন। এই বিশেষ দিনে ব্যাট হাতে আলো ছড়িয়ে মাঠের ভেতর থেকেই নিজের ভালোবাসা প্রকাশ করেছেন লিটন। সেঞ্চুরি পূর্ণ করার পরপরই পকেট থেকে একটি চিরকুট বের করেন তিনি। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরিটা তোমার জন্য।’ সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

এর আগে দিনের শুরুতে সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্য আবেগঘন বার্তা দিয়েছিলেন লিটন। তিনি লিখেছিলেন, মেয়ের বিশেষ দিনে পাশে থাকতে না পারলেও দূর থেকেই তার সবটুকু ভালোবাসা আর আশীর্বাদ মেয়ের সাথে রয়েছে। সুস্থতা ও সুন্দর মানসিকতা নিয়ে বড় হওয়ার জন্য মেয়ের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মেয়ের প্রতি লিটনের এই ভালোবাসা এখন ভক্তদের মাঝে প্রশংসিত হচ্ছে।