জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বৈদ্যুতিক উড়োজাহাজ তৈরিতে এক মাইলফলক অর্জন করল চীন। কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক) কর্তৃক উদ্ভাবিত ১০ মেট্রিক টন শ্রেণির ‘সিই-২৫এ’ বিমানটি শনিবার প্রথমবারের মতো পাইলটসহ আকাশপথে সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। শানডং প্রদেশের বিনঝৌ শহরে আয়োজিত এই পরীক্ষায় দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন। বিমানটি আকাশে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড সক্রিয় ছিল, যার মধ্যে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড উড্ডয়ন অবস্থায় মোট ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে। কোম্যাকের ভাষ্যমতে, পরীক্ষামূলক উড্ডয়নের সব সূচক প্রত্যাশামাফিক ছিল এবং বিমানটি কারিগরিভাবে নির্ভুল কাজ করেছে। পুরো পরীক্ষাটি চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড ধরে। পাইলটসহ ওড়ার আগে এই উড়োজাহাজ চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে উড়েছিল।
সিই-২৫এ হলো কোম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক মডেল। ১৯ জন যাত্রী বহনে সক্ষম এই উড়োজাহাজটি এক শহর থেকে অন্য শহরে স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং একবার চার্জ দিলে টানা ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এর ডানায় সমন্বিত বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম যুক্ত করা হয়েছে, যা উড্ডয়নের সময় প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এক শহর থেকে আরেক শহরে সর্বোচ্চ ১৯ জন যাত্রী নিয়ে চলাচলের উপযোগী করে এর নকশা করা হয়েছে। বিমানটির ডানায় বসানো হয়েছে বিশেষ ধরনের সমন্বিত বৈদ্যুতিক পাখা চালনা ব্যবস্থা, যা একে আকাশে ওড়ার শক্তি জোগায়।
এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি চালকহীন অবস্থায় বিমানটির প্রথম পরীক্ষা চালানো হয়। সব মিলিয়ে এ পর্যন্ত ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে কোম্যাকের সঙ্গে চীনের ব্যাটারি নির্মাণকারী প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং বেশ কিছু দেশীয় অংশীদার প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে।
বাণিজ্যিক ব্যবহারের লক্ষ্যে এখন বিমানটি সনদ পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোম্যাক ইতিমধ্যে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে সিই-২৫এ-এর সনদের জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের জন্য প্রযোজ্য কঠোর ‘সিসিএআর-২৫’ উড্ডয়নযোগ্যতা নীতিমালা মেনে বিমানটি তৈরি করা হয়েছে। যাত্রী পরিবহনের বাণিজ্যিক সেবায় প্রবেশের আগে এই অনুমোদনের প্রক্রিয়াটি সম্পন্ন করা বাধ্যতামূলক। তেলের বদলে এবার বিদ্যুতে চলবে যাত্রীবাহী উড়োজাহাজ।








