দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার সকালে সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই নতুন দাম নির্ধারণ করা হয়, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণ ও রুপার মূল্য হ্রাসের প্রেক্ষাপটে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন থেকে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায় কেনা যাবে। এর আগে এই মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও পরিবর্তন এনেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের দাম ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৮০ টাকা ধার্য করা হয়েছে। বাজুস স্পষ্ট করেছে যে, এই বিক্রয়মূল্যের সাথেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
চলতি বছর এটি নিয়ে দেশের বাজারে মোট ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৭৩ বার কমানো হয়েছে। এছাড়া ভ্যাট সংক্রান্ত সমন্বয় করা হয়েছে একবার।








