সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত রাখার ভারতের একতরফা সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করেছে পাকিস্তান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পাকিস্তানের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত উসমান জাদুন অভিযোগ করেন, পানি প্রবাহ বন্ধের হুমকি দিয়ে ভারত পানিকে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। তিনি বলেন, নয়াদিল্লির এমন পদক্ষেপ ২৪ কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকাকে সরাসরি ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে, যা প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তজনা সৃষ্টির ঝুঁকি তৈরি করেছে। তার মতে, এ ধরনের পদক্ষেপ ২৪ কোটিরও বেশি মানুষের জীবিকা ও কল্যাণকে বিপন্ন করে তুলেছে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে।
উসমান জাদুন আরও বলেন, আন্তর্জাতিক আইন এবং বাধ্যতামূলক চুক্তির শর্ত উপেক্ষা করে কোনো রাষ্ট্রেরই অভিন্ন প্রাকৃতিক সম্পদকে জবরদস্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর আগে ২০২৬ সালের ৩১ আগস্ট স্থায়ী সালিসি আদালতের এক রায়ে স্পষ্টভাবে বলা হয় যে, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি এখনো সম্পূর্ণরূপে বহাল রয়েছে এবং ভারত এর শর্তাবলি মেনে চলতে বাধ্য। তারা সতর্ক করে জানায়, অভিন্ন পানিসম্পদকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে আঞ্চলিক শান্তি হুমকির মুখে পড়তে পারে।
উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ২৬ জন নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিলে ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল। ওই হামলায় পাকিস্তান জড়িত ছিল বলে ভারত দাবি করলেও ইসলামাবাদ তা বরাবরই অস্বীকার করে আসছে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে রাভি, বিয়াস ও শতদ্রুর পানি ভারতকে এবং সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর পানি ব্যবহারের অধিকার পাকিস্তানকে দেওয়া হয়। চুক্তিতে কোনো দেশেরই এককভাবে এটি স্থগিত বা বাতিল করার সুযোগ নেই।
আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন পাকিস্তানি প্রতিনিধি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৭৮৮ নম্বর প্রস্তাব এবং জাতিসংঘ সনদের ৩৩ নম্বর অনুচ্ছেদের আলোকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান। পানির মতো আন্তঃসীমান্ত অভিন্ন সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপরও তিনি বিশেষ জোর দেন। সেই বিরোধের জেরেই পাকিস্তানি দূত এই মন্তব্য করলেন।








