সামনে ও পেছনে দুই পর্দা নিয়ে বাজারে আইটেলের নতুন

দেশের বাজারে ডুয়াল ডিসপ্লে প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে আইটেল। ‘এ৩০০ প্লাস’ মডেলের এই ফোনটির সামনের দিকে ৬.৭৮ ইঞ্চির বড় পর্দার পাশাপাশি পেছনের অংশে ২.০১ ইঞ্চির একটি বাড়তি পর্দা যুক্ত করা হয়েছে। এই পেছনের ডিসপ্লে ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন নোটিফিকেশন চেক, বার্তা পড়া এবং গান নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া পেছনের ক্যামেরা ব্যবহার করে সেলফি তোলার সময় ফ্রেম ঠিক করতেও এই পর্দা বেশ সহায়ক হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ। পেছনের পর্দাটি কাজে লাগিয়ে সহজেই বার্তা ও নোটিফিকেশন দেখার পাশাপাশি গান চালু বা পরিবর্তন করা যায়। ফলে সহজেই একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়।

মিলিটারি-গ্রেড প্রযুক্তিনির্ভর এই হ্যান্ডসেটটিতে আইপি৬৫ রেটিং রয়েছে, যা ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়। দীর্ঘ সময় ব্যবহারের সুবিধার্থে এতে যুক্ত করা হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকায় যোগাযোগ বজায় রাখতে ফোনটিতে আছে ‘আল্ট্রালিংক ফ্রি কল’ প্রযুক্তি, যার মাধ্যমে সর্বোচ্চ দেড় কিলোমিটার দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক ছাড়াই অন্য একই মডেলের ফোনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। এর ফলে মোবাইল নেটওয়ার্কে সমস্যা হলেও পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব।

ফোনটি পরিচালনার জন্য মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ, যা মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ কার্যকর। শক্তিশালী স্পিকারসহ স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৯০ টাকা।