৭ নভেম্বর সরকারি ছুটিতে বন্ধ থাকবে সব ব্যাংক

Published: October 27, 2026, 6:53 am

আসন্ন ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে এদিন দেশের সকল তফশিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের আলোকে সরকার এ সাধারণ ছুটি ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় ওইদিন বাংলাদেশে কার্যরত সব ব্যাংক বন্ধ থাকবে।