ইরান যুদ্ধে ৫ লাখ ৮২ হাজার কোটি টাকা ব্যয় যুক্তরাষ্ট্রের

Published: October 28, 2026, 7:48 am

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৪৭ বিলিয়ন ডলার বা ৫ লাখ ৮২ হাজার ৭০৬ কোটি টাকার বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রকাশিত নতুন তথ্যে এমনটাই উঠে এসেছে, যা গত জুলাই মাসে দেওয়া হিসাবের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি। ১ ডলার সমান ১২৩.৯৮ টাকা ধরে এই হিসাব করা হয়েছে।

নতুন এই ব্যয়ের বড় অংশ বা ২৯ বিলিয়ন ডলার বা ৩ লাখ ৫৯ হাজার ৫৪২ কোটি টাকার বেশি খরচ হয়েছে ব্যবহৃত গোলাবারুদের মজুত ফেরাতে। এছাড়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিমান, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে ব্যয় হয়েছে ৬ বিলিয়ন ডলার বা ৭৪ হাজার ৩৮৮ কোটি টাকার ওপর। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত জুলাইয়ে সাড়ে ৩৭ বিলিয়ন ডলার বা ৪ লাখ ৬৪ হাজার ৯২৫ কোটি টাকা ব্যয়ের তথ্য জানিয়েছিলেন। তবে নতুন এই ব্যয়ের হিসাব নিয়ে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটির মেরামতের খরচ এতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।