সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল

Published: October 28, 2026, 8:42 am

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বুধবার ভোরে ঝটিকা মিছিল করেছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। দুপুরে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে একরামুল হক নামের এক যুবলীগ নেতার ছবি সংবলিত ব্যানার বহন করছেন কয়েকজন। মিছিলে প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তারা ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। দুপুরে ১২ টার দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। কিন্তু, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হুংকারে তারা মিছিলটি ক্রস করে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন।

ভিডিও ফুটেজে একটি টহল পুলিশ গাড়িকে মিছিলের দিকে আসতে দেখা যায়। তবে মিছিলকারীদের হট্টগোল ও হুংকারে পুলিশের গাড়িটি তাদের পাশ কাটিয়ে চলে যায়। মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। মহাসড়কের নির্দিষ্ট কোন স্থানে এটি হয়েছে তা এখনো চিহ্নিত করা যায়নি। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং ভিডিও দেখে মিছিলকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’