প্রয়োজনীয় উপকরণ
- শুকনা মরিচ: ৭–৮টি
- ধনেগুঁড়া: ১ চা-চামচ
- পাপরিকা: আধা চা-চামচ
- জিরাগুঁড়া: আধা চা-চামচ
- হলুদগুঁড়া: আধা চা-চামচ
- পেঁয়াজকুচি: ১ কাপ
- লেমন গ্রাসের গোড়া (সাদা অংশ) কুচি: ১ কাপ
- আদাকুচি: আধা কাপ
- কাজুবাদাম: আধা কাপ
- রসুনকুচি: ১ চা-চামচ
- চিংড়ি পেস্ট: ২ টেবিল চামচ
- বাদামতেল: আধা কাপ
- মুরগির স্টক: ২ কাপ
- সেদ্ধ মুরগির টুকরা: ১ কাপ
- সেদ্ধ নুডলস: ২ কাপ
- টফু পাফ: ২ কাপ
- নারকেল দুধ: ২ কাপ
- ফিশ সস: ২ চা-চামচ
- সয়া সস: ১ চা-চামচ
- লেবুর রস: ২ চা-চামচ
- তেল: আধা কাপ
- ধনেপাতা ও ভাজা তিল: সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি
প্রথমে ২ কাপ ফুটন্ত পানিতে শুকনো মরিচ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর গুঁড়া মসলাগুলো প্যানে অল্প আঁচে হালকা ভেজে নিন। ভেজে নেওয়া মসলার সাথে বাকি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাক্সা পেস্ট।
অন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে আদা, রসুন ও লেমন গ্রাসের টুকরা দিয়ে নাড়তে থাকুন।
এরপর তৈরি করা লাক্সা পেস্ট, মুরগির স্টক, নারকেল দুধ, ফিশ সস ও সয়া সস দিয়ে দশ মিনিট জ্বাল দিন।
সবশেষে টফু পাফ ও লেবুর রস মিশিয়ে নেড়ে ঢেকে নামিয়ে রাখুন। পরিবেশনের সময় বাটিতে সেদ্ধ নুডলস ও মুরগির মাংস নিয়ে ওপর থেকে গরম স্যুপ ঢেলে ধনেপাতা ও ভাজা তিল ছিটিয়ে পরিবেশন করুন।
- লেমন গ্রাস: ১টি।
- সবজির কোরমা খেয়েছেন? রেসিপি জেনে নিন।








