মৌলভীবাজারে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা

Published: November 10, 2026, 10:25 am

মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি হাসিব আল ইসলাম। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলার নেপথ্যে জড়িত।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চাপাতি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।