নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান

Published: November 11, 2026, 6:06 am

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা সামরিক উত্তেজনার আবহে ইরান তাদের নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। গত ১০ নভেম্বর মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই সামরিক স্থাপনার সক্ষমতার বিষয়টি সামনে আসে। ইরানের নেতারা বেশ কিছুদিন ধরেই বিশ্বকে অবাক করে দেওয়ার মতো সামরিক প্রযুক্তির আগমনের ইঙ্গিত দিয়ে আসছিলেন, এই নতুন স্থাপনাটি সেই প্রক্রিয়ারই একটি বড় অংশ বলে প্রতীয়মান হচ্ছে। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। এমন খবরের মধ্যেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীর ভেতরের ছবি প্রকাশ করল তেহরান।

ভিডিও ফুটেজে নানা ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো বহনের জন্য প্রস্তুত লঞ্চারগুলোর উপস্থিতি দেখা গেছে। উদ্বোধনী আয়োজনে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি উপস্থিত ছিলেন। তারা ভূগর্ভস্থ এই স্থাপনার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর অভিযান পরিচালনার প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করেন। ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিকম, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা যায়।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদুল্লাহি এ সময় এক হুশিয়ারি বার্তায় জানান, মাটির অনেক গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে পুরোপুরি চমকে দেবে এবং ইরানের প্রকৃত সক্ষমতার প্রমাণ রাখবে। এর আগে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ঘোষণা দিয়েছিলেন, অ্যারোস্পেস ফোর্সের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন এই ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশ কিছু সামরিক সক্ষমতা প্রদর্শন করা হবে। শত্রুর মূল সামরিক ও প্রযুক্তিগত অবকাঠামোয়, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টারে প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে, যা শত্রুপক্ষকে নতুন কোনো আগ্রাসনের আগে বারবার চিন্তা করতে বাধ্য করবে।

মোহেব্বি আরও জানান, ইরান এখন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠ থেকে সরিয়ে মাটির গভীরে নিয়ে গেছে। শুধুমাত্র অস্ত্র সংরক্ষণের জন্য নয়, বরং মাটির গভীরে এগুলো তৈরির জন্যও বিশেষ অবকাঠামো তৈরি করা হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তি, ভৌগোলিক সুবিধা ও নমনীয় উৎপাদন কাঠামোর কারণে তীব্র বোমাবর্ষণের মুখেও অস্ত্র উৎপাদন সচল রাখা সম্ভব হবে বলে তিনি দাবি করেন। শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সামরিক কাঠামোর সরাসরি সমন্বয় ঘটিয়ে অস্ত্র প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মোহেব্বি ইরানের অর্জিত ১০টি গুরুত্বপূর্ণ সামরিক সাফল্যের তালিকা তুলে ধরেন।

এর মধ্যে নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে মহাকাশ প্রযুক্তিতে স্থানীয় সক্ষমতা অর্জনের কথা উল্লেখ করেন তিনি।

এতে ইরান অস্ত্র আমদানিকারক থেকে স্বাবলম্বী উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তি ও কারিগরিতে তৈরি ‘শহীদ-১৩৬’ ড্রোন এখন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে উৎপাদিত হচ্ছে, যা অনেক দেশ অনুকরণ করতে শুরু করেছে। এ ছাড়াও ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিদেশে রপ্তানি করছে ইরান।

কোনো বিদেশি যন্ত্রাংশ বা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্য ছাড়াই ইরান নিজস্ব বিশ্বমানের প্রযুক্তিকাঠামো গড়ে তুলেছে। মোহেব্বির তথ্যমতে, সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অন্তত ২৬০টি শত্রু আকাশযান প্রতিহত ও ধ্বংস করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-১৮ এর মতো যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪ ও লুকাসের মতো আধুনিক ড্রোনের নাম উঠে এসেছে। বিদেশি কোনো সরঞ্জাম, আমদানিকৃত যন্ত্রাংশ কিংবা শত্রুর জব্দ করা অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তিকাঠামো দাঁড় করানো হয়েছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো অত্যাধুনিক ড্রোন রয়েছে।

মিসাইলগুলোর রাডার ক্রস-সেকশন কমিয়ে স্টিলেথ প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা আমেরিকার ‘থাড’ কিংবা ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করার সক্ষমতা রাখে। মোহেব্বি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষ যদি ‘তৃতীয় ধাপে’ কোনো সামরিক ভুল করে, তবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া আরও নতুন প্রযুক্তি সামনে আনা হবে।

পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে নৌযানে হামলা ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই মিসাইল সিটি উন্মোচন ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নতুন কৌশলগত চাপ তৈরি করেছে। এর আগে ২০২৫ সালের যুদ্ধে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও অবকাঠামোয় হামলা চালিয়েছিল, যা পরে ইরান মেরামত করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনার খাতিরে ইরানের ওপর বিমান হামলা স্থগিত থাকলেও তিনি হামলার লক্ষ্যবস্তু হিসেবে ৩৮টি সেতুসহ বেশ কিছু স্থাপনা চিহ্নিত করে রেখেছেন। ২০২৫ সালের যুদ্ধে ইসরাইল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোয় হামলা চালায়। চলতি মাসের শুরুতে কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সীমিত সামরিক অভিযানের পর ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। তবে প্রয়োজন হলে আবারও হামলা শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন।