সোশ্যাল মিডিয়ায় প্ররোচনা: ভিডিও বানানো তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরাল গ্রিস

Published: November 11, 2026, 7:05 am

ইউরোপের দেশ গ্রিস থেকে সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক ভিডিও প্রকাশের দায়ে অভিযুক্ত ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে আরও ৫০ জন বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নিজ দেশে পাঠিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। দেশটির সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিওতে ওই তরুণ অবৈধভাবে গ্রিসে আসার জন্য অন্যদের উৎসাহিত করেছিলেন।

ভিডিওতে তিনি দাবি করেছিলেন, গ্রিসে কাজের অভাব নেই এবং বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশ কোনো তল্লাশি চালাবে না।

এই ভিডিওটি প্রকাশের পরপরই হেলেনিক পুলিশ তাকে শনাক্ত করে মামলা দায়ের করে। অভিবাসন মন্ত্রী থানোস প্লেভরিস জানান, এ ধরনের প্রচার গ্রিসের অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা দেয় এবং মানবপাচারকারী চক্রগুলোকে উৎসাহিত করে।

অভিযোগ ওঠার পর থেকেই দেশটির প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে। গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে ওই তরুণের বসবাসের অনুমতি বাতিল করা হয়। তিনি পরপর তিনবার আশ্রয়ের আবেদন করেছিলেন, তবে প্রতিটি আবেদনই কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করে। একজন এনজিও কর্মীর আইনি সহায়তায় তিনি গ্রিসে থাকার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে ফেরত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। খবরে বলা হয়, পুলিশের তল্লাশি বা নির্বাসনের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করা ওই তরুণের তিনটি আশ্রয়ের আবেদন পরপর প্রত্যাখ্যানের পর শেষ পর্যন্ত বিতাড়িত করা হলো। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলামের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন। গ্রিক গণমাধ্যমের তথ্যমতে, অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণের আইনি সহায়তায় এগিয়ে এসেছিল। আবেদনগুলো পরপর খারিজ হওয়া সত্ত্বেও দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা চালান এনজিওটির আইনজীবীরা। ঘটনার সূত্রপাত গত জুনের শেষের দিকে।

গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এই পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে বলেন, আইনি শর্ত পূরণ না করা বিদেশি নাগরিকদের দেশটিতে অবস্থানের সুযোগ নেই। এটি সরকারের কঠোর অভিবাসন নীতির একটি উদাহরণ। তিনি জানান, একের পর এক আবেদন জমা দিয়ে দেশে থাকার মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হলেও রাষ্ট্র যে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করতে সক্ষম, এটি তারই প্রমাণ।

তবে ওই তরুণ বা তার সঙ্গে ফেরত আসা অন্য ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি। গ্রিসে বর্তমানে অবৈধ অভিবাসন রোধে সরকার তাদের আইনি কাঠামো আরও কঠোর করেছে। এর পাশাপাশি মূল দেশগুলোর সঙ্গে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যায়।

পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এটি ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। বিশেষ করে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার আগের বছরের তুলনায় ৪১ শতাংশ বেড়েছে। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় মনে করছে, আবেদনগুলোর অপব্যবহার রোধ এবং বিতাড়নের সংখ্যা বাড়ানোই এখন তাদের মূল লক্ষ্য। গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের (২,২০৭ জন) তুলনায় ২০ শতাংশ বেশি।