বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু, বাছাই ১১২ জন

Published: November 12, 2026, 6:05 am

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন পুরুষ কর্মীকে কাজের জন্য নির্বাচন করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি জানান, নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন। চূড়ান্তভাবে ১১২ জনকে বেছে নিতে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। তারা প্রাথমিকভাবে বাছাই করা ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে কর্মী নির্বাচন করছেন। চাহিদাপত্র প্রাপ্তি সাপেক্ষে এই নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি। রাশেদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে বাছাই করতে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।’।

সংবাদ সম্মেলনে রাশেদুল হক আরও জানান, ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্যের বিপরীতে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) তাদের হাতে এসেছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কর্তৃক সব চাহিদাপত্র প্রত্যায়ন বা অ্যাটেস্টেশন সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে এসব কর্মী দেশটিতে পাঠানো হবে।