সৌদির সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করার দাবি হুতিদের

Published: November 15, 2026, 3:45 am

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করার দাবি করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, বিমানটি আল জাওফের আকাশসীমায় বৈরী অভিযান চালানোর সময় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইয়াহিয়া সারি দাবি করেছেন, ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে এটি হুতিদের ভূপাতিত করা পঞ্চম সৌদি বিমান। এ ঘটনার সত্যতা আল জাজিরায় প্রকাশিত হয়েছে।