ভর্তির যোগ্যতা ও শর্তাবলি
মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে বয়েজ ও গার্লস ক্যাডেট হিসেবে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নোক্ত শর্তাবলি পূরণ করতে হবে
- শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ষষ্ঠ শ্রেণি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
- ১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।
- বালক ও বালিকা উভয়ের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫৬ ইঞ্চি (৪ ফুট ৮ ইঞ্চি) হতে হবে।
- ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী স্ট্যান্ডার্ড মেডিক্যাল চার্ট অনুযায়ী হতে হবে।
পরীক্ষার সময়সূচি ও মানবণ্টন
ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য দিয়েছে। পরীক্ষার ধরন ও সময় নিম্নরূপ
- লিখিত পরীক্ষার তারিখ: ২ জানুয়ারি ২০২৭ (শনিবার), সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
- পরীক্ষার মোট নম্বর: ২০০।
- লিখিত পরীক্ষার বিষয়বস্তু: বাংলা (৫০), ইংরেজি (৫০), গণিত (৫০) এবং সাধারণ জ্ঞান ও আইকিউ (৫০)।
- পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যম: বাংলা বা ইংরেজি যেকোনো একটি মাধ্যম পছন্দ করা যাবে।
- মৌখিক, স্বাস্থ্য ও মনোস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ: পরবর্তীতে এমসিএসকের নিজস্ব ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে আবেদন করার সময় নির্দিষ্ট কিছু নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজগুলো হলো
- পাসপোর্ট সাইজের ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট, JPEG ফরম্যাট)।
- পরীক্ষার্থীর স্বাক্ষর (৩০০x১০০ পিক্সেল, সর্বোচ্চ ৭০ কিলোবাইট, JPEG ফরম্যাট)।
- জন্মনিবন্ধন সনদ (সর্বোচ্চ ৪০০ কিলোবাইট, JPEG ফরম্যাট)।
- প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল ও রোল নম্বর সম্বলিত সনদ। যদি ফলাফল প্রকাশিত না হয়, তবে পরীক্ষা দিচ্ছে মর্মে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে (সর্বোচ্চ ৪০০ কিলোবাইট, JPEG ফরম্যাট)।
- নির্ধারিত ২ হাজার ৫০০ টাকা আবেদন ফি মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড বা ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহ ও নির্দেশনা
সফলভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর ৩০ ডিসেম্বর ২০২৬ থেকে ১ জানুয়ারি ২০২৭ রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
আবেদনকারীকে ট্র্যাকিং ও মোবাইল নম্বরের মাধ্যমে সাবমিট বাটনে ক্লিক করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। Tracking এবং প্রদত্ত Mobile Number–এর মাধ্যমে Submit বাটনে ক্লিক করে প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন।
মনে রাখতে হবে, আবেদন ফি সঠিকভাবে জমা না হলে আবেদন ফরম পূরণ ও প্রবেশপত্র পাওয়া যাবে না এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত তথ্যের জন্য স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
- ৩.শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
- ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা।
- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৭ সালে তিন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি।
- পাসপোর্ট সাইজের ছবি (সাইজ-৩০০ X ৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট–JPEG)।
- স্কুলের ভর্তি তথ্য: আদমজী ক্যান্টনমেন্ট ও ঢাকা বিএএফ শাহীন কলেজ।








