বিসিএস পরীক্ষার দ্রুত ফলাফল প্রকাশের যে ধারা পিএসসির ছিল, ৫০তম বিসিএসের ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। পূর্ববর্তী ৪৫তম বিসিএসে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ১৬ দিন, ৪৬তম বিসিএসে ১৩ দিন, ৪৭তম বিসিএসে ১০ দিন এবং ৪৮ ও ৪৯তম বিশেষ বিসিএসে মাত্র ২ দিনের মাথায় চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল। কিন্তু ৫০তম বিসিএসের ভাইভা শেষ হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। আজ ১৯ নভেম্বর পর্যন্ত ৫১ দিন পেরিয়ে গেলেও ফল প্রকাশিত হয়নি। যদিও সার্কুলার অনুযায়ী ২৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা ছিল, কিন্তু তা নিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, এক বছর পেরিয়ে পিএসসি যা বলছে। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।
ফল প্রকাশের এই অস্বাভাবিক বিলম্বের কারণ হিসেবে আগের বিসিএসগুলোর গেজেট ও জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টি উঠে আসছে। যেহেতু ৪৫তম বিসিএসের গেজেট ও যোগদানের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তাই প্রার্থীরা দাবি জানাচ্ছেন যে, আগের বিসিএসগুলোতে পদ ফাঁকা থাকলে তা যেন ৫০তম বিসিএসের সঙ্গে যুক্ত করা হয়। প্রার্থীরা মনে করছেন, দীর্ঘ অপেক্ষার পর ফল প্রকাশের সময় যদি এই পদগুলো যুক্ত করা না হয়, তবে সরকারি কর্ম কমিশনের প্রতি চাকরিপ্রত্যাশীদের আস্থা ও বিশ্বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোনো অজানা কারণে ফল প্রকাশ করতে অস্বাভাবিক দেরি হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে পুলিশ ক্যাডার নিয়োগের জন্য একটি আলাদা বিশেষ বিসিএস নেওয়ার গুঞ্জন নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ৫০তম বিসিএসে ৬ হাজার ১৬৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মাত্র ২ হাজার ১৫০টি পদ রয়েছে। এমন অবস্থায় পুলিশ ক্যাডারের খালি পদগুলো ৫০তম বিসিএস থেকে পূরণ না করে আলাদা পরীক্ষা নেওয়াকে রাষ্ট্রীয় অর্থের অপচয় হিসেবে দেখছেন চাকরিপ্রার্থীরা। জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫।
নিজেদের দাবি জানিয়ে তারা বলছেন, বাড়তি খরচে আলাদা পরীক্ষা না নিয়ে বরং ৫০তম বিসিএসেই পদ বৃদ্ধির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা যৌক্তিক। বর্তমান বিসিএসেই বিপুলসংখ্যক যোগ্য প্রার্থী থাকার পরেও আলাদা বিশেষ বিসিএসের সিদ্ধান্তকে তারা সম্পূর্ণ অযৌক্তিক ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন।








