দেশের বাজারে টানা কমেছে স্বর্ণের দাম। শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাসের প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করেছে। বিশ্ববাজারে দাম কমার ধারায় দেশেও এই প্রভাব পড়েছে বলে জানানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন থেকে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায় পাওয়া যাবে, যা আগের চেয়ে ১০ হাজার ৯৫৪ টাকা কম। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা এবং ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১০ হাজার ৯৮২ টাকা কমে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারও ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এর আগে ৬ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে ১৮, ১৪, ১৩, ১২ ও ১১ নভেম্বর বিভিন্ন হারে দাম সমন্বয় করা হয়েছে। সব মিলিয়ে গত আট দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৫০৮ টাকা। তার আগে ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। তারা জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় দাম কমানো হয়েছে।








