বিশ্বজুড়ে প্লাস্টিক বর্জ্যের ভয়াবহ সংকট নিরসনে নতুন আশার আলো দেখাচ্ছে খাদ্যোপযোগী মোড়ক। বিশেষজ্ঞদের মতে, সামুদ্রিক শৈবাল বা সিউইড থেকে প্রস্তুত এই মোড়ক প্লাস্টিকের একটি টেকসই বিকল্প হতে পারে। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে পৃথিবীতে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। স্থলভাগ থেকে শুরু করে মহাসাগর পর্যন্ত সর্বত্র প্লাস্টিক দূষণ এক বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি বৃটেনের নর্দাম্পটনশায়ারের ‘নোবটল’ গ্রামে এক পরীক্ষামূলক প্রকল্প সম্পন্ন হয়েছে। এতে পরিবেশবান্ধব প্যাকেজিং প্রতিষ্ঠান ‘নটপ্লা’ ও পানীয় কোম্পানি ‘ইনোসেন্ট’ যৌথভাবে প্লাস্টিকের বোতল ছাড়াই আদার পানীয় বিতরণ করেছে। স্মিথার্সের গবেষণা অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক প্যাকেজিং বর্জ্যের পরিমাণ ৪৩ কোটি ৪৫ লাখ টনে পৌঁছাবে, যা ২০৩০ সালে ৫২ কোটি ৫০ লাখ টনে দাঁড়াতে পারে। বর্তমানে মোট প্লাস্টিক বর্জ্যের প্রায় ৪০ শতাংশই আসে প্যাকেজিং থেকে, যার মাত্র ২৭ দশমিক ৯ শতাংশ গত বছর পুনর্ব্যবহার করা সম্ভব হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ভোক্তাদের সচেতনতার কারণে খাদ্যোপযোগী মোড়কের চাহিদা বাড়ছে। ২০২৪ সালে এ বাজারের আকার ছিল ১০৪ কোটি ডলার, যা ২০৩৩ সাল নাগাদ ১৮৪ কোটি ডলারে উন্নীত হতে পারে। তবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ইলিয়ট জানান, প্রচলিত অপচনশীল প্লাস্টিকের বাজার ২৬ হাজার ৫০০ কোটি ডলারের বিশাল এক খাত, যেখানে পরিবেশবান্ধব মোড়ক উৎপাদনে খরচ ও সংরক্ষণ বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে। ২০২৪ সালে এই বাজারের আকার ছিল ১০৪ কোটি ডলার বা প্রায় ১২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা ২০৩৩ সালের মধ্যে ১৮৪ কোটি ডলার বা প্রায় ২২ হাজার ৮১২ কোটি টাকায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। স্থল থেকে সমুদ্র সর্বত্রই প্লাস্টিক একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তবে এর বড় চ্যালেঞ্জ হলো উৎপাদন খরচ, সংরক্ষণ ও পরিবহন।
বিকল্প উদ্ভাবনে এগিয়ে এসেছে বিভিন্ন স্টার্টআপ। বুলগেরীয় প্রতিষ্ঠান ‘কাপফি’ বিশ্বের প্রথম খাবারযোগ্য কফি কাপ তৈরি করেছে, যা ৮৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখতে সক্ষম। এছাড়া ‘জ্যাম্পলা’ মটরশুঁটির প্রোটিন ব্যবহার করে নতুন মোড়ক তৈরি করছে। নটপ্লার সহ-প্রতিষ্ঠাতা রদ্রিগো গার্সিয়া গঞ্জালেজ জানান, সামুদ্রিক শৈবাল অত্যন্ত দ্রুত বর্ধনশীল এবং তা সাধারণ পাতার চেয়েও দ্রুত মাটিতে মিশে যায়। তবে দোকানে বা সুপারমার্কেটে এ ধরনের পণ্য মাত্র তিন দিন ভালো থাকে, যেখানে সাধারণ প্লাস্টিকের বোতলে তা কয়েক সপ্তাহ সংরক্ষণ করা যায়। নটপ্লার সহ-প্রতিষ্ঠাতা রদ্রিগো গার্সিয়া গঞ্জালেজ জানান, সামুদ্রিক শৈবাল খুব দ্রুত বাড়ে—কিছু প্রজাতি দিনে ৬০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে এবং এটি একটি পাতার চেয়েও দ্রুত মাটিতে মিশে যায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এটি পছন্দ করেছেন।
পরিবেশকর্মী ও ‘আ প্লাস্টিক প্ল্যানেট’-এর সহ-প্রতিষ্ঠাতা সিয়ান সাদারল্যান্ড মনে করেন, কেবল বিকল্প মোড়কই প্লাস্টিক সংকটের চূড়ান্ত সমাধান নয়। একবার ব্যবহার করে ফেলে দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসাই জরুরি। সাদারল্যান্ড আরও জানান, বাইরের ময়লা থেকে খাবার রক্ষায় মোড়ক গুরুত্বপূর্ণ, তাই দীর্ঘমেয়াদে মানুষ এগুলো খাওয়ার বিষয়ে দ্বিধায় থাকতে পারে। তবুও প্লাস্টিক বর্জ্য কমাতে যেকোনো উদ্ভাবনকে স্বাগত জানিয়ে তিনি এক্ষেত্রে সরকারি সহায়তার ওপর জোর দিয়েছেন।








