বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভেতরে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত আটজন নেতা-কর্মী আহত হয়েছেন এবং বেশ কিছু মুঠোফোন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আঘাত পেয়েছেন। সেখানে দুই পক্ষ পরস্পরকে হুমকি দেয়। যেহেতু তাদের কথামতো দুই পক্ষরই দোষ রয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে একই দিন রাত ৮টার দিকে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক হলের কনিষ্ঠ শিক্ষার্থীদের নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে একটি মিছিল বের করেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্যমতে, মিছিলের এক পর্যায়ে হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ মাহমুদ ও সিফাতের সঙ্গে মেজবাউলের অনুসারীদের বাগ্বিতণ্ডা ও পাল্টাপাল্টি হুমকি দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে রাতে হলে ফেরার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক নিজেও রয়েছেন। তার অভিযোগ, তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করেছেন। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন সদস্যসচিব শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব। এ ছাড়া কয়েকটি মুঠোফোনও ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে, হামলার পাল্টা দায় মেজবাউলের ওপরই চাপিয়েছেন তায়েফ মাহমুদ। তায়েফের দাবি, কেন্দ্রীয় নেতাদের অনুমতি না নিয়েই মেজবাউল মিছিল করেছিলেন এবং তার অনুসারীরাই প্রথমে হামলা শুরু করেন। এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, উভয় পক্ষের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য না করে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমরা হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চাই, এখানে প্রকৃত দোষী কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।’।








