সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন এবং দেশের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি কতৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য নিশ্চিত করে আল জাজিরা জানিয়েছে, হুতিদের এই হামলায় সুউচ্চ টাওয়ারটি এবং এর আশপাশের কয়েকটি স্থাপনা বস্তুগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা এবং নাগরিক ও অধিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে। একই সঙ্গে বেসামরিক স্থাপনায় এমন জঘন্য হামলার প্রতিবাদ জানাতে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদ। এতে ভবনটির বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ ও দেশটির পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষ ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। পরবর্তী সময়ে সীমান্ত সংলগ্ন দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রিয়াদে হামলার উদ্দেশ্যে তৈরি একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র (লঞ্চপ্যাড) ধ্বংস করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ অন্তত সাতবার জরুরি সতর্কতা জারি করে। এর জবাবে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ঘাঁটিতে বিমান হামলা চালায়।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর আগে গত ৮ নভেম্বর রিয়াদের আরামকো ভবনে এবং অক্টোবরে দাহরানে আরামকো সদর দফতরে হামলার দাবি করে তারা। এছাড়া গত অক্টোবরে রিয়াদ বিমানবন্দরে চার দিনব্যাপী হামলায় ১৮ জন নিহত হন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, বৃহস্পতিবার বিভিন্ন ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে তারা প্রায় ৭১৫টি বিমান হামলা পরিচালনা করেছে। এছাড়া অক্টোবরে রিয়াদ বিমানবন্দরে চার দিনের হামলায় ১৮ জন নিহত হন।
ইয়েমেনে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নতুন করে সংঘর্ষ শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৭৪ হাজার শিশুসহ অন্তত ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে শুরু হওয়া এই সংঘাতের ধারাবাহিকতায় ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন প্রাণ হারিয়েছেন এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন। সম্প্রতি ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। চলমান সংঘাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।








