বনে বসানো ক্যামেরা দিনের পর দিন বন্য প্রাণীর অসংখ্য ছবি তুলে রাখতে পারে। তবে বিশাল এই ছবির ভাণ্ডার থেকে বাঘ, হরিণ কিংবা অন্যান্য প্রাণীকে আলাদাভাবে চিহ্নিত করা মানুষের পক্ষে বেশ সময়সাপেক্ষ ও কঠিন কাজ। এই জটিল প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই এখন ওয়াইল্ডলাইফ মনিটরিং বা বন্য প্রাণী শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
এই ব্যবস্থায় ক্যামেরা কোনো প্রাণীর নড়াচড়া শনাক্ত করলেই ছবি তুলে নেয়। পরবর্তী সময়ে এআই স্বয়ংক্রিয়ভাবে ছবির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে প্রাণীর প্রজাতি নিশ্চিত করতে সাহায্য করে। ২০২৬ সালের ৬ মার্চ গুগল রিসার্চ তাদের ‘স্পেসিসনেট’ প্রযুক্তির সক্ষমতা সম্পর্কে জানিয়েছে। তাদের দাবি, এই প্রযুক্তি প্রায় ২ হাজার ৫০০ ধরনের প্রাণী শনাক্ত করতে সক্ষম। এই বিশেষ প্রযুক্তিকে দক্ষ করে তুলতে ৬ কোটি ৫০ লাখেরও বেশি চিহ্নিত বা অ্যানোটেড ছবি ব্যবহার করা হয়েছে।
সুন্দরবনের মতো গভীর বনাঞ্চলে প্রাণীদের গতিবিধি পর্যবেক্ষণের ক্ষেত্রে এমন প্রযুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে অন্ধকারে তোলা ঝাপসা ছবি বা প্রাণীর অস্বাভাবিক ভঙ্গি শনাক্ত করার সময় এআই কখনো কখনো ভুল করতে পারে। এছাড়া বন্য প্রাণীর অবস্থানসংক্রান্ত তথ্য যেন কোনোভাবেই শিকারিদের হাতে না পৌঁছায়, সে বিষয়েও বাড়তি সতর্কতা প্রয়োজন। প্রাণীর অবস্থানসংক্রান্ত তথ্য প্রকাশ পেলে শিকারিরাও সুবিধা পেতে পারে।
প্রযুক্তির সহায়তা নিয়ে প্রাণী চেনা গেলেও তাদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব মানুষেরই। এআই দ্বারা প্রাপ্ত তথ্যগুলো প্রয়োজনে বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করে নিতে হবে এবং বনরক্ষীদের প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে। এআইয়ের শনাক্তকরণ বিশেষজ্ঞ দিয়ে যাচাই করুন। লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর।








