বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এবারও আয়োজন করেছে আন্তর্জাতিক গ্লোবাল অ্যাটমিক কুইজ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্বজুড়ে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি রাশিয়া ভ্রমণের বিরল সুযোগ পেতে পারেন। চূড়ান্তভাবে বিজয়ী সেরা তিন জন রাশিয়ায় বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সরেজমিন পরিদর্শনের বিশেষ সুযোগ লাভ করবেন।
কুইজে অংশগ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় রাত ১২টা পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (https://quiz.atomforyou.com/) লিংকে গিয়ে কুইজে অংশ নিতে পারবেন। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য রাখা হয়েছে ‘ওয়ান অ্যাটমিক ডে’। এর মাধ্যমে দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার, যেমন—খাদ্য ও বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা এবং মহাকাশ গবেষণায় বিজ্ঞানের অবদান তুলে ধরা হচ্ছে।
প্রতিযোগিতাটি ১০ নভেম্বর প্রকল্পের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। বাংলাসহ মোট ১৬টি ভাষায় কুইজে অংশ নেওয়ার সুযোগ থাকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জন্য এটি বেশ সহজতর হয়েছে। ১৬টি ভাষার তালিকার মধ্যে ইংরেজি, রুশ, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, তুর্কি, ভিয়েতনামিজ ও সোয়াহিলি অন্যতম। অংশগ্রহণকারী সবাইকে ইলেকট্রনিক সনদ প্রদান করা হবে এবং সেরা ১০০ জন প্রতিযোগীকে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া কুইজে অংশগ্রহণকারী সবাইকে ইলেকট্রনিক সনদসহ শীর্ষ ১০০ জনকে অন্যান্য পুরষ্কার দেওয়া হবে।
উল্লেখ্য যে, ২০২০ সালে শুরু হওয়া এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মটি পারমাণবিক বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহারে সচেতনতা বাড়াতে কাজ করছে। এখন পর্যন্ত বিশ্বের ১০০টিরও বেশি দেশের ১ লাখ ১১ হাজারের বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী এই কুইজে অংশগ্রহণ করেছেন। পারমাণবিক প্রযুক্তি কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে, তা জানতে ও জানাতে এই উদ্যোগটি শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।







