বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি করল আইআরজিসি

Published: November 13, 2026, 4:25 am

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে এই দাবি করা হয়। রয়টার্সের বরাতে জানা যায়, গত সেপ্টেম্বরের শুরুতে উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক সম্পদের ওপর সর্বশেষ হামলার পর এটিই ইরানের বড় ধরনের কোনো দাবি। এরপর এই হামলার দাবি করলো তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আইআরজিসি জানায়, এই হামলাটি ছিল একটি প্রতিশোধমূলক ব্যবস্থা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালালে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়, যা পরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ইরান এর আগেও বিভিন্ন উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তবে সর্বশেষ এই হামলার বিষয়ে বাহরাইন বা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি চলছিলো।