সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমাদের পরিচিতি বা বন্ধুত্বের সংজ্ঞা অনেকটাই বদলে দিয়েছে। বর্তমানে আমাদের বন্ধু তালিকায় এমন অনেকে রয়েছেন, যাদের সঙ্গে বাস্তবে হয়তো কখনও দেখা হয়নি। কেবল কমন ফ্রেন্ড বা অন্য কোনো সূত্রে তারা তালিকায় যুক্ত হয়েছেন। এদের মধ্যে অনেকেই অনেকটা জিন্দালাশ বা জম্বির মতো—আপনার কোনো সুখ-দুঃখ বা অর্জনে তাদের কোনো প্রতিক্রিয়া থাকে না। বিপদের সময় সাহায্য তো দূরের কথা, যাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই, তাদের শুধু সংখ্যা বাড়িয়ে তালিকায় রাখার কোনো যৌক্তিকতা নেই। ফেসবুক এসে বন্ধু শব্দটির অর্থই যেন বদলে গিয়েছে। বন্ধুতালিকার অর্ধেক মানুষকেই আপনি হয়তো চেনেন না বাস্তবে। এনাদের অনেককে আবার জিন্দালাশ বা জম্বি বলা যায়। অথচ আপনি রক্তের সন্ধান চেয়ে পোস্ট দিলে বা কোনো বিপদে পড়লে কোনো খবর থাকেনা এসব বন্ধুদের। আর টক্সিক ফেসবুক বন্ধুরা আপনার দিনটি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। ব্যক্তিগত জীবনে বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা বেশ কষ্টসাধ্য ব্যাপার।এদিকে ফেসবুক বন্ধুদের কারও কাছ থেকে দূরে থাকতে চাইলে একটি বাটনই যথেষ্ট।
ফেসবুকের এমন অহেতুক ও বিরক্তিকর মানুষদের হাত থেকে মুক্তির জন্য আজ ১৭ নভেম্বর একটি বিশেষ দিন পালন করা হয়, যা ‘আনফ্রেন্ড দিবস’ হিসেবে পরিচিত। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো বন্ধু তালিকা থেকে টক্সিক বা ক্ষতিকর ব্যক্তিদের বাদ দেওয়া। ব্যক্তিগত জীবনে সম্পর্ক ছেদ করা কিছুটা কঠিন মনে হলেও, ফেসবুকে একটি বাটনের মাধ্যমেই এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আনফ্রেন্ড করা বিষয়টি এখন ইংরেজি ব্যাকরণে একটি স্বীকৃত ক্রিয়াপদ হিসেবে প্রতিষ্ঠিত। ২০০৯ সালে এই শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতে অন্তর্ভুক্ত করা হয়। তবে এই দিবসের ধারণাটি এসেছে আরও পরে। প্রখ্যাত মার্কিন কমেডিয়ান ও টেলিভিশন শো হোস্ট জিমি কিমেল ২০১৪ সালে ফেসবুকের অস্বাভাবিক বাড়তে থাকা বন্ধুদের তালিকা পরিচ্ছন্ন বা ফিল্টার করার উদ্দেশ্যে এই দিবসের প্রস্তাব করেন। তার সেই উদ্যোগ পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা পায়।
আপনার বন্ধুতালিকা আজই নতুন করে গুছিয়ে নেওয়ার দিন। অনেক সময় আমাদের তালিকায় থাকা অর্ধচেনা ব্যক্তিরা সিসিটিভির মতো কাজ করে, যারা সুযোগ বুঝে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এছাড়া অহেতুক ঝামেলা তৈরিকারী বা প্রতিনিয়ত বিরক্তিকর কন্টেন্ট শেয়ার করে মানসিকভাবে চাপ সৃষ্টি করে, এমন টক্সিক মানুষদের তাৎক্ষণিকভাবে আনফ্রেন্ড করাই শ্রেয়। আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে যাদের সঙ্গে প্রকৃত সুসম্পর্ক রয়েছে, কেবল তাদেরই আপনার অনলাইন সার্কেলে রাখা উচিত।








