জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করতে যাচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সাত বছর ধরে চলমান এই আইনি প্রক্রিয়ার আজকের এই রায় একটি অনন্য নজির স্থাপন করতে পারে। কেননা, ১৯৪৮ সালে নাৎসি হলোকাস্টের পর গণহত্যা সনদ স্বাক্ষরিত হওয়ার পরবর্তী দীর্ঘ সময়ে বহু ব্যক্তি যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হলেও, কোনো আন্তর্জাতিক আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেনি। সাত বছর ধরে চলা এই মামলার রায়ের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি হতে পারে। রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর প্রতি রাখাইন জাতিগোষ্ঠীর মানুষের বিদ্বেষ নিয়েও আমি বহুবার সাক্ষাৎকার নিয়েছি। তবে তার এই ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। একসময় যারা তার সাহস ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের প্রশংসা করতেন, তাদের অনেকেই তার অবস্থানে ক্ষুব্ধ হন।
মামলাটির প্রধান আইনজীবী আরসালান সুলেমান মনে করেন, গাম্বিয়ার জয় হলে তা হবে এক যুগান্তকারী মুহূর্ত। এর মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ ও রাষ্ট্র কর্তৃক সংঘটিত অপরাধের ক্ষেত্রে আইনি জবাবদিহির বিষয়টি শক্তিশালী ভিত্তি পাবে। ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে রাখাইনে সামরিক অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়ন ছিল নজিরবিহীন নিষ্ঠুরতার দৃষ্টান্ত। ওই সময় রাখাইনে গ্রামগুলো পরিকল্পিতভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষের ভয়াবহ মানবিক দুর্দশা ছিল দৃশ্যমান। বার্মিজ সেনাদের হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গারা যেসব বর্ণনা দিয়েছিলেন, তা বিভিন্ন মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের অনুসন্ধানী মিশন দালিলিক প্রমাণ হিসেবে নথিবদ্ধ করে রেখেছে। এ বিষয়ে বিবিসির সাংবাদিক জনাথন হেড লিখেছেন, রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম পরিকল্পিতভাবে পুড়িয়ে দেয়ার ঘটনা প্রত্যক্ষ করা অল্পসংখ্যক সাংবাদিকের একজন আমি।
আইসিজের সামনে এখন মূল বিচার্য বিষয় হলো, মিয়ানমারের কর্মকাণ্ড আন্তর্জাতিক সংজ্ঞায় গণহত্যার পর্যায়ে পড়ে কি না। ১৯৪৫ সালে মূলত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত আইসিজে প্রথাগত অপরাধ বিচারের জন্য তৈরি হয়নি। কিন্তু রোহিঙ্গাদের ওপর হামলার বিচার পাওয়ার অন্য কোনো পথ খোলা না থাকায় এই আদালতকে বেছে নেওয়া হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ শুরু থেকেই জাতিগত নিধন ও গণহত্যার সব অভিযোগ নাকচ করে আসছে। তাদের ভাষ্যমতে, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের পাল্টা জবাব দিতেই তারা সামরিক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়েছিল।
২০১৮ সালে কয়েক শ’ মানুষের সাক্ষাৎকার নিয়ে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মিয়ানমার সেনাবাহিনীর কৌশল ছিল প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ। সেখানে রাখাইনে গণহত্যার ইঙ্গিত পাওয়ার পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের তদন্তের সুপারিশ করা হয়। মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় সরাসরি আইসিসি থেকে বিচার পাওয়াও সম্ভব ছিল না। এই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া আইসিজেতে মামলাটি দায়ের করে। গাম্বিয়ার মূল যুক্তি ছিল, গণহত্যা সনদ লঙ্ঘিত হলে তা প্রতিরোধ করা সব রাষ্ট্রেরই দায়িত্ব। কিন্তু সেনাবাহিনীর নৃশংসতার নিন্দা জানাতে তার অস্বীকৃতি অনেককে হতাশ করে।
এই মামলাটি আন্তর্জাতিক আইনের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত, কারণ সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও একটি রাষ্ট্র সনদ লঙ্ঘনের বিষয়ে মামলা করার অধিকার দাবি করেছিল। আদালত প্রাথমিক রায়ে গাম্বিয়ার মামলা করার অধিকার রয়েছে বলে নিশ্চিত করেন। মামলার প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের আইনি দলের নেতৃত্ব দিতে নোবেলজয়ী অং সান সুচি নেদারল্যান্ডসের হেগে হাজির হয়েছিলেন, যা পুরো বিশ্বকে বেশ চমকে দিয়েছিল। সে সময় তিনি দেশটির নির্বাচিত সরকারের প্রধান ছিলেন। তবে সামরিক বাহিনীর নৃশংসতা নিয়ে তার নীরবতা এবং আন্তর্জাতিক মহলের সমালোচনার কারণে সেসময় তিনি বেশ বিতর্কিত হয়েছিলেন। অবশেষে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সুচি বর্তমানে কারাবন্দি। এখন মিয়ানমারের পক্ষে দেশটির সামরিক বাহিনীর নিয়োগ দেওয়া একটি আইনি দল আদালতে লড়ছে।








