মহাকাশে বহির্গ্রহ বা এক্সোপ্ল্যানেট শনাক্ত করা অনেকটা লটারি জয়ের মতো, কারণ সুদূর নক্ষত্রের চারপাশে থাকা গ্রহগুলোকে দেখার জন্য সঠিক দৃষ্টিকোণ ও সময়ের প্রয়োজন হয়। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশে শনাক্ত করা ‘টিওআই-২৫৩৫বি’ নামের একটি বিশাল গ্রহ হুট করে অদৃশ্য হয়ে গেছে। এই অভাবনীয় ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস সাময়িকীতে। দূরবর্তী নক্ষত্রের চারপাশে ভিনগ্রহ আবিষ্কার করা একধরনের লটারি জেতার মতো ঘটনা।
গবেষকদের তথ্য অনুযায়ী, টিওআই-২৫৩৫বি গ্রহটির পেছনে একটি অনাবিষ্কৃত সঙ্গী গ্রহ রয়েছে। এদের মাতৃ নক্ষত্র টিওআই-২৫৩৫ পৃথিবী থেকে প্রায় ১ হাজার ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রায় ৯৭০ কোটি বছর বয়সী এই নক্ষত্রটি সূর্যের চেয়ে কিছুটা ছোট এবং কে-বামন বা কে-ডোয়ার্ফ শ্রেণির। এই নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত গ্রহটি হট জুপিটার বা উত্তপ্ত বৃহস্পতি শ্রেণির অন্তর্ভুক্ত, যার ভর আমাদের সৌরজগতের বৃহস্পতির কাছাকাছি। অবাক করা বিষয় হলো, এই গ্রহটি তার নক্ষত্রকে মাত্র আট দিনের সামান্য বেশি সময়ে প্রদক্ষিণ করে, যা বুধ গ্রহের গতির চেয়েও প্রায় ১০ গুণ বেশি। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের মতো আকৃতির আরেকটি লুকানো গ্রহ এই কক্ষপথের কাছাকাছি অবস্থান করছে, যা মহাকর্ষীয় প্রভাবে গ্রহটিকে আড়াল করে ফেলছে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের বিজ্ঞানী স্যামুয়েল ই জানান, আমাদের সৌরজগতের গ্রহগুলো মূলত একই সমতলে ১ ডিগ্রি হেলে আবর্তিত হয়। কিন্তু টিওআই-২৫৩৫ নক্ষত্রের দুই গ্রহের কক্ষপথীয় হেলে থাকার পরিমাণ অন্তত ৫ ডিগ্রি, যা এই ব্যবস্থার জটিলতাকেই নির্দেশ করে। গ্রহটির এই অদৃশ্য হওয়া মূলত আমাদের পর্যবেক্ষণ ক্ষমতার ওপর নির্ভর করে, যা মহাজাগতিক ঘূর্ণন ও কক্ষপথীয় বিন্যাসের ফল। আমরা সাধারণত একটি সমতলব্যবস্থা আশা করি।
নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের মাধ্যমে ২০১৯ সালে প্রথম টিওআই-২৫৩৫বি গ্রহটি শনাক্ত করা হয়। গত কয়েক বছর ধরে মহাকাশ ও পৃথিবীর বিভিন্ন শক্তিশালী টেলিস্কোপে একে পর্যবেক্ষণ করা হলেও, গত মার্চ মাস থেকে গ্রহটি আর দেখা যাচ্ছে না। বিজ্ঞানী এরিক পেটিগুরা জানান, আগামী কয়েক দশকে টিওআই-২৫৩৫বি গ্রহটি আবার দৃশ্যমান হবে এবং একই সাথে লুকানো সঙ্গী গ্রহটির অস্তিত্বও সামনে আসতে পারে। এতে করে উভয় গ্রহের প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে আরও নিখুঁত তথ্য পাওয়া সম্ভব হবে। তবে গত মার্চ মাসে হঠাৎ দৃষ্টির আড়ালে চলে গেছে গ্রহটি।








