বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’ তাদের লিগ্যাল বিভাগে লোকবল নিয়োগ দেবে। ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া।
ব্যাংকটিতে ‘ল অফিসার: লিটিগেশন’ পদে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে।
এলএলএম (স্নাতকোত্তর) ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট সনদ থাকলে বাড়তি সুবিধা মিলবে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। চাকরিটি ফুলটাইম এবং অফিসে বসে কাজ করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষার সার্টিফিকেট কোর্স, ফি ৫০০০, সপ্তাহে তিনদিন ক্লাস।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদ: ল অফিসার: লিটিগেশন (এসআইও পদমর্যাদা)।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্মান বা এলএলবি (অনার্স)। এলএলএম ডিগ্রিধারী ও বার কাউন্সিলের সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ৪ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে তফসিলি ব্যাংক, এনবিএফআই বা করপোরেট ল ফার্মের লিটিগেশন টিমে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা জরুরি। লিটিগেশন কো-অর্ডিনেটর পদের জন্য ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
দায়িত্বসমূহ ও দক্ষতা
- অর্থঋণ মামলা ও এনআই অ্যাক্টের অধীন অভিযোগপত্র তৈরিতে সক্ষম হতে হবে।
- দণ্ডবিধি, এনআই অ্যাক্ট এবং দুদকের তফসিলভুক্ত ফৌজদারি মামলা পরিচালনায় দক্ষ হতে হবে।
- আদালতে ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা, সাক্ষ্য দেওয়া ও প্রয়োজনীয় নথিপত্র দাখিল করতে হবে।
- ঋণখেলাপি বা তৃতীয় পক্ষের মামলা তদারকি, ক্রেডিট কার্ড–সংক্রান্ত আইনি বিষয় সমাধান এবং বাংলাদেশ ব্যাংকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া।
আবেদন ও অন্যান্য তথ্য
- বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন-ভাতা প্রদান করা হবে।
- কর্মস্থল: ঢাকা।
- আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬।
- নিয়োগ প্রক্রিয়া: কেবল বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে ব্যাংকের সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করতে হবে।








