৪৪তম বিসিএস: প্রবেশপত্র জালিয়াতির দায়ে পরীক্ষার্থী অযোগ্য ঘোষণা পিএসসির

Published: November 1, 2026, 2:19 pm

৪৪তম বিসিএস পরীক্ষার প্রবেশপত্র জালিয়াতি বা টেম্পারিং করার দায়ে পিয়াল দে আকাশ নামের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অভিযুক্ত প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৬০০২৬৫৮। বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪-এর ১৬(১) ধারা অনুযায়ী তাঁকে এই শাস্তির আওতায় আনা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রার্থী ভবিষ্যতে পিএসসির আয়োজিত অন্য কোনো পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি। এক দিনে চাকরি মেলায় ৩৫ হাজার নিবন্ধন, চাকরি পাবেন কতজন।

পরীক্ষার্থী পিয়াল দে আকাশ প্রবেশপত্রের তথ্য পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।