পাঁচ দিনের সরকারি সফর শেষে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন একান্ত সচিব জ্যোতিশ্বর পাল। বিমানবন্দর এলাকায় পৌঁছালে দলের মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য শাকিলউজ্জামান, সাকিব হোসাইন এবং প্রচার সম্পাদক আশরাফুল রায়হানসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সফরের বিস্তারিত জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ বৃদ্ধি, নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করা এবং বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। গণঅধিকার পরিষদের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, প্রতিমন্ত্রী নুরুলহক নুর ৫ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী সিউলে দুটি পৃথক দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেন। এর মধ্যে কোরিয়ান প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে। মূলত দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যেই এই সফর পরিচালিত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

