বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ

Published: October 27, 2026, 5:30 am

নিয়োগ সংক্রান্ত তথ্য

বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আর্মি ওয়ার গেম সেন্টারের অধীনে চুক্তিভিত্তিক এই পদে মোট ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬।

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

  • প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই, ইইই বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
  • অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (ওওপি) বিষয়ে ভালো দক্ষতা ও পারদর্শিতা থাকা বাধ্যতামূলক।

চাকরির শর্তাবলি

  • নিয়োগের ধরন: প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক। কর্মদক্ষতার ওপর ভিত্তি করে চুক্তি নবায়নযোগ্য।
  • বেতন: মাসিক ৪০ থেকে ৫০ হাজার টাকা।
  • কর্মস্থল: মোমেনশাহী সেনানিবাস।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত বা সিভি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে। আবেদনে প্রার্থীর সাম্প্রতিক রঙিন ছবি, যোগাযোগের ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও বর্তমান ঠিকানার বিস্তারিত তথ্য সংযুক্ত থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • পদের নাম: সফটওয়ার প্রোগ্রামার।
  • পদসংখ্যা: ৪।
  • কর্মক্ষেত্রে বেশি মানসিক চাপে থাকেন ইউরোপের যে ১০ দেশের কর্মীরা।
  • চুক্তির মেয়াদ।
  • ৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি; পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের।