ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় প্রথম জানাজা শেষে মরহুমার মরদেহ গ্রামের বাড়ি খুলনায় নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হওয়ার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন অভিনেত্রী পপি। চলচ্চিত্র শিল্পের মানুষের সঙ্গেও তার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। অভিনয় জগৎ থেকে দূরে থাকা এই অভিনেত্রীর মায়ের প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একসময়ের ব্যস্ত এই তারকা বেশ কিছু জনপ্রিয় সিনেমার মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন।








