যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

Published: October 28, 2026, 9:15 am

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন একটি সতর্কবার্তা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার (২৮ অক্টোবর) দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়েছে, এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা কোনো ধরনের কাজ করার সুযোগ নেই।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, বি১/বি২ ভিসায় শুধুমাত্র ব্যবসায়িক বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ এবং চুক্তি বিষয়ক আলোচনার সুযোগ রয়েছে। তবে দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে হলে ভ্রমণকারীদের ভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে হবে। ভ্রমণের আগে তাই সংশ্লিষ্ট নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।