তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত প্রতিবেদন ছাড়া মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Published: October 29, 2026, 8:17 am

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঘটনার সব দিক যাচাই করে তারপরই এ বিষয়ে যথাযথ মন্তব্য করা সম্ভব হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার বিকালে রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে ওই সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

৯৯৯ নম্বরে কল পাওয়ার পর টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জানা গেছে, তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, পুলিশ বাহিনী দেশের আইন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্যাসিবাদী সরকারের শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ভঙ্গুর অবস্থা কাটিয়ে পুলিশকে একটি সঠিক ও কার্যকর অবস্থানে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমাণয়ে পুলিশ আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছে।