বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি তাঁর আসন্ন সিরিজ ‘আক্কা’র প্রচারে অংশ নিয়ে অভিনয়ের জগতের নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অতীতে একটি অ্যাকশন সিনেমায় অভিনয়ের সময় তাঁকে অন্তর্বাস পরে কাজ করার জন্য জোরালো চাপ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ওই দৃশ্যে অন্তর্বাস ছাড়া শার্ট পরা এবং বোতাম খোলা রাখারও অদ্ভুত নির্দেশনা দেওয়া হয়েছিল তাঁকে। এমন নির্দেশনার বাস্তব ভিত্তি বা যৌক্তিকতা নিয়ে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন। রাধিকার ভাষ্য, ‘তারা আমাকে বলেছিল, তুমি কি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে পারবে ও বোতাম খোলা রাখতে পারবে।
রাধিকা স্মৃতিচারণ করে বলেন, যখন তাঁকে অন্তর্বাসহীন অবস্থায় শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, তখন তিনি পদার্থবিদ্যার সাধারণ নিয়মগুলো স্মরণ করিয়ে দিয়েছিলেন। অভিনয়ের প্রয়োজনে শরীর ও পোশাক নিয়ে নির্মাতাদের একাংশের এমন অযৌক্তিক প্রত্যাশা এবং সেটে কাজের পরিবেশ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন।
ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের পেশাগত ঝুঁকির বিষয়েও সরব হয়েছেন রাধিকা। তিনি জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় অভিনয়শিল্পীদের স্বস্তি ও সম্মতি নিশ্চিত করতে যারা কাজ করেন, সেই ইন্টিমেসি কোঅর্ডিনেটররা অনেক সময় বিপদে পড়েন। যেসব কোঅর্ডিনেটর শিল্পীদের অস্বস্তিকর নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেন বা সম্মতির বিষয়টি গুরুত্বসহকারে দেখেন, তাঁদের অনেক ক্ষেত্রে চাকরি হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমন অসংগতি নিজের চোখে দেখেছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের সেটে অভিনেত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ার অভিজ্ঞতা নতুন নয়। সম্মতি ছাড়াই চুম্বনের দৃশ্য, সেদিন কেঁদেছিলেন রেখা।
উল্লেখ্য, নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘আক্কা’ সিরিজের গল্পটি আবর্তিত হয়েছে ১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের একটি কাল্পনিক শহর পেরুনুরকে কেন্দ্র করে। এই রাজ্যে নারীদের শাসন বজায় থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্যাংস্টারদের একটি শক্তিশালী গোষ্ঠী ক্ষমতা দখল করে রেখেছে। সিরিজে ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ এবং রুদ্রর ভূমিকায় দেখা যাবে রাধিকা আপ্তেকে। ক্ষমতার লড়াই, প্রতিশোধ আর পারিবারিক উত্তরাধিকারের গল্পে একজন বহিরাগত নারীর আগমন কীভাবে ক্ষমতার সমীকরণ বদলে দেয়, তা নিয়েই মূল কাহিনি নির্মিত হয়েছে। সেই রাজত্বে হঠাৎ হাজির হয় এক বহিরাগত, যার উপস্থিতি ও উচ্চাকাঙ্ক্ষা বদলে দিতে পারে ক্ষমতার সমীকরণ। আনুগত্য, প্রতিশোধ, পারিবারিক উত্তরাধিকার আর রক্তক্ষয়ী সংঘাতের এমন গল্প নিয়ে নেটফ্লিক্সে আসছে ভারতীয় সিরিজ ‘আক্কা’। তাঁদের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী এক গ্যাংস্টার-জগৎ, যেখানে নিজেদের রাজত্ব ও উত্তরাধিকার রক্ষায় যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত শাসকেরা।








