রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম এবং ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে। শুনানিতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকরা তিন গুণ বাড়ানোর প্রস্তাব তুলে ধরেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এ শুনানি শুরু হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি এলপিজির মূল্য ১৫৩ টাকা ৬ পয়সা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়।
অক্টোবরের নির্ধারিত দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ৮৩৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকা। এছাড়াও ১৫ কেজির দাম ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা এবং ২০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬১ টাকায় নির্ধারণ করা হয়েছিল।
বড় সিলিন্ডারগুলোর মধ্যে ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির দাম ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়। এদিন সব ধরনের সিলিন্ডারের দাম আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করা হয়েছিল।








