চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
শনিবার বেলা ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ বছর বরিশাল বোর্ডের আওতাধীন ছয়টি জেলার ৩৫০টি কলেজ থেকে ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। উত্তীর্ণ হয়েছেন মোট ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। ফলাফল এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে। পাশ করেছেন ২৫ হাজার ৯৭০ জন।
ফলাফলে দেখা গেছে, এবার জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন। গত বছর বরিশাল বোর্ডে পাশের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবার পাশের হার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট কমেছে এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন। এছাড়া বোর্ডের অধীনে থাকা ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় সফল হতে পারেননি।








