ক্রিকেটের বৈশ্বিক মানচিত্রে নিজেদের শক্ত অবস্থান আরও সুদৃঢ় করল আফগানিস্তান। ২০০৯ সালে ওয়ানডে যাত্রা শুরু করা দলটি ১৭ বছরের মাথায় এসে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে। এটি আফগানিস্তানের ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত সেরা সাফল্য। তিন সংস্করণের ক্রিকেটে বিচার করলে এটিই তাদের সর্বোচ্চ র্যাঙ্কিং। এর আগে টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল সাত এবং টেস্টে নয়। আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ অবস্থানে উঠেছে আফগানরা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং (শীর্ষ ১০)।
সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৯৪। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কা নেমে গেছে সপ্তম স্থানে। এই তালিকায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ দশম স্থানে রয়েছে। এছাড়া বাংলাদেশ বর্তমানে নবম স্থানে অবস্থান করছে। র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত এবং দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ভারত ৬ রেটিং পয়েন্ট এগিয়ে আছে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো চ্যাম্পিয়ন দলকে হারিয়ে চমক সৃষ্টি করা আফগানিস্তান এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে ৯৬টিতে জয়লাভ করেছে।
সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জয় এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া তাদের এই সাফল্যের বড় কারণ। মাঠের ক্রিকেটে ধারাবাহিক নৈপুণ্যই তাদের র্যাঙ্কিংয়ের এই উত্থানে বড় ভূমিকা রেখেছে। আয়ারল্যান্ডকে ৪–০ ব্যবধানে হারানোর পর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস।








