গ্রাহকদের জন্য টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিভিন্ন ধরনের ডিজিটাল ও লাইফস্টাইল সুবিধা একই জায়গায় দিতে ‘মুক্ত’ নামের একটি নতুন অ্যাপ চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটির আগের ‘মাইবিএল’ অ্যাপের জায়গায় নতুন এই প্ল্যাটফর্মটি আনা হয়েছে। অ্যাপটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, ফলে দেশ কিংবা বিদেশের যেকোনো মোবাইল নম্বর ব্যবহার করেই এতে সাইন-ইন বা প্রবেশ করা সম্ভব হবে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই গ্রাহকেরা এর নানা সেবা গ্রহণ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে কোম্পানিটি।
বাংলালিংকের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মটি বেশ সহজে ব্যবহার করা যায়। এতে ব্যবহারকারীরা গান ও গল্প শোনা, লাইভ খেলা ও সর্বশেষ সংবাদ দেখার পাশাপাশি ধর্মীয় পরামর্শও পাবেন। একই সঙ্গে মোবাইল টেলিকম সেবসহ বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনীয় সুবিধাও রাখা হয়েছে এই প্ল্যাটফর্মে। অ্যাপটিতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ‘পারসোনালাইজেশন’ ফিচার, যা গ্রাহকের নিজস্ব পছন্দ ও আগ্রহের ওপর ভিত্তি করে বিভিন্ন সেবা ও পণ্যের পরামর্শ দেবে। নিজের মোবাইল নম্বর ছাড়াও পরিবারের সদস্য কিংবা প্রিয়জনদের নম্বরেও বিভিন্ন সেবা সক্রিয় করার সুযোগ থাকছে অ্যাপটিতে। বাংলালিংকের তথ্যমতে, মুক্ত অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘পারসোনালাইজেশন’–সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহারের সুপারিশ করে।
নতুন এই উদ্ভাবন প্রসঙ্গে বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা কাজী মাহবুব হাসান জানান, সাধারণ মানুষ এখন এমন প্রযুক্তি পছন্দ করে যা তাদের প্রতিদিনের জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে যায় এবং জীবনযাপনকে আরও সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত চাহিদানুযায়ী রূপ দেয়। গ্রাহকদের সেই প্রয়োজনগুলো এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্যেই ‘মুক্ত’ অ্যাপ তৈরি করা হয়েছে, যাতে সবাই এটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন।







