জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

Published: November 4, 2026, 6:15 am

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজ দফতরে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে সরকারি উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা ও মন্ত্রী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।