ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

Published: November 4, 2026, 10:46 am

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আখতার হোসেন।

ডিসি মো. আখতার হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া কী নির্দিষ্ট কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তা নিয়েও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী বর্তমানে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন।